উত্তরদিনাজপুর

হাসপাতালের বিছানায় মাধ্যমিক পরীক্ষা দিল মহঃ রেজা

জানা যায় আহত ওই ছাত্রের নাম মহঃ রেজা। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। সে কালা নাগীন হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল পাচুরসিয়া হাই স্কুল। পরিবারের তরফে জানা গিয়েছে, এদিন সকালে রান্না ঘরে ভাত খাওয়ার জন্য গিয়েছিল। সে সময় আচমকা মাথা ঘুরে পরে যায় ভাতের মারের উপর। তাতে তার হাত পুড়ে যায়। তড়িঘড়ি তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। আর এই খবর পেয়ে ওই ছাত্রের জন্য হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে জেলা প্রশাসন।